|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: ডা. শফিকুর রহমান

সাবেক সরকারের জমানার মতো বর্তমান সময়েও একই ধরনের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি দেখতে পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরাসরি ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, সাড়ে ১৭ বছর ধরে দুই দলই জুলুমের শিকার হলেও রক্তভেজা আন্দোলনের মাধ্যমে পাওয়া মুক্তির কথা দ্রুত ভুলে গিয়ে সাবেক ফ্যাসিস্টদের হুবহু ফটোকপির মতো আচরণ করছে বর্তমান দলটি।

রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই নয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোট ও নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন তো দুটি হয়েছে এবং শপথের বিষয়টি সামনে এসেছ। জনগণ গণভোটে ৭০ ভাগ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও সেই রায়কে কেন অপমান করা হচ্ছে, সে প্রশ্ন তুলে তিনি বলেন, একাত্তরের যুদ্ধের পেছনে বৈষম্য দূর করা এবং জনগণের ভোটকে সম্মান জানানোর মতো মৌলিক দুটি কারণ ছিল। অতীতে বিরোধী রাজনৈতিক মত, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ কী ধরনের নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন, তা স্মরণ করার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, সাবেক সরকারের মতো বিরোধী মত দমনে বলপ্রয়োগ, ষড়যন্ত্র ও অপপ্রচারের পথেই হাঁটছে বর্তমান শাসকগোষ্ঠী।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। আগামী এক বছরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ জায়গায় দলীয় মতাদর্শের লোক বসানো হলে সচিব হতে আর বিসিএস পাসের প্রয়োজন হবে না, বরং দলীয় পদ থাকাই যথেষ্ট হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চল্লিশোর্ধ জীবনে খুশি ও সুন্দর থাকার মূল মন্ত্র জানালেন অভিন

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভা

2

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

3

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

4

অবিশ্বাস্য গতিতে রেল যোগাযোগ সচল করল ইরান: বিশ্বজুড়ে দারিদ্র

5

দল মনে করলে তাকেও একটা দায়িত্ব দেওয়া উচিত: অ্যাডভোকেট ফজলু

6

টেস্ট হার ভুলে ওয়ানডে সিরিজে নতুন লক্ষ্য বাংলাদেশের

7

বিজ্ঞাপনে কাজ করে কেন আইনি বিপাকে এই তিন বলিউড তারকা?

8

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা ত

9

করাচির নাগরিক দুর্দশায় হতাশ, জন্মশহর ছাড়ছেন শহীদ আফ্রিদি

10

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম

11

রাজধানীতে পৃথক গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬, আইসিইউতে

12

চট্টগ্রাম মেডিকেলে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীনতা: চরম ভোগান্তিতে

13

‘বিগ ব্রাদার’ থেকে যেভাবে এলো ‘বিগ বস’, নেপথ্যের অজানা ইতিহা

14

গোলসংখ্যা সমান তবুও কেন এগিয়ে এমবাপ্পে? জানুন গোল্ডেন বুটের

15

কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

16

সার্ভিস বেনিফিট নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে এপেক্স হোল্ডিংসের ৪

17

কক্সবাজারে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

18

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে বেনি

19

মানের সঙ্গে আপস না করে মাছ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর

20