দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে

০ শেয়ার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে
হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শকালে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় প্রতিমন্ত্রী ইশরাকের ওপর চাপানো হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে তীব্র মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
  • সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একাধিক দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
  • দেশের সার্বিক নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণের দুর্বল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি এমন কোন তলানীতে গিয়ে পৌঁছেছে যে, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে বাধ্য হতে হচ্ছে?” তিনি আরও যোগ করেন, মাদক দমনে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মূল ভূমিকা পালনের কথা, সেখানে তাদের চরম ব্যর্থতা ও ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে তীব্র মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একাধিক দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণের দুর্বল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি এমন কোন তলানীতে গিয়ে পৌঁছেছে যে, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে বাধ্য হতে হচ্ছে?” তিনি আরও যোগ করেন, মাদক দমনে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মূল ভূমিকা পালনের কথা, সেখানে তাদের চরম ব্যর্থতা ও ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্ব পালন করলে ইশরাক হোসেনকে ব্যক্তিগতভাবে রাস্তায় নামতে হতো না।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ তোলেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলের মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান পদে আসীন থাকায় পুরো দপ্তরটি অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার চরম ব্যর্থতার জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ তাঁর অবিলম্বে পদত্যাগের দাবি জানান। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি আক্ষেপ করে বলেন, “সাধারণ মানুষের হাতে তো কোনো অস্ত্র নেই, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তারা সুরক্ষা পেতে কোথায় যাবে?”

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পেছনের অস্ত্রধারী ব্যক্তি পাভেলের লাইসেন্সবিহীন অস্ত্র প্রদর্শন নিয়ে প্রশ্ন তোলেন এবং নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে সাম্প্রতিক নানা বিতর্ক ও অপরাধে জড়িত জনপ্রতিনিধিদের কেবল পদত্যাগ করানোকে ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’ হিসেবে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে কেবল পদত্যাগেই ছাড় না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

2

সাম্বার ছন্দ বনাম ভাইকিং তোপ: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও নরওয়ে

3

ইরানের হামলার ঝুঁকি: মার্কিন সামরিক ঘাঁটি উপসাগর থেকে ইসরায়েলে সরানোর প্রস্তাব

4

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা দেবে ইরান

5

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মালামালের তালিকা করছে দুদক

6

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হার: হারের দায় ব্যাটারদের কাঁধে দিলেন মিরাজ

7

পিরোজপুরের কাঁচাবাজারে কাঁচামরিচ ৩৫০ টাকা কেজি, চড়া মাছ ও ডিমের দাম

8

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪

9

রাজস্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড: অন্তত ৭ জনের মৃত্যু

10

রিয়াদে সিআইএ স্টেশনে ড্রোন হামলা ও কাতারে ইরানি গুপ্তচর চক্র গ্রেপ্তার