|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরের কাঁচাবাজারে কাঁচামরিচ ৩৫০ টাকা কেজি, চড়া মাছ ও ডিমের দাম

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যার প্রভাবে সরবরাহ কমে যাওয়ায় পিরোজপুর জেলার কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। কাঁচামরিচ থেকে শুরু করে শাকসবজি, মাছ ও ডিম সবকিছুর দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। বিশেষ করে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে আড়াই শ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ৩৫০ টাকায় গিয়ে ঠেকেছে।

রোববার (২ আগস্ট) পিরোজপুর সদর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহ আগেও যে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল, তা গত সপ্তাহে বেড়ে দাঁড়ায় ১৮০ থেকে ২০০ টাকায়। আর বর্তমানে সেই মরিচই প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের পাশাপাশি বেগুন, কাকরোল, করলা, ঢ্যাঁড়স ও চিচিঙ্গার মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৯০ টাকা, পটোল ৫০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ও কাকরোল ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি মাছের বাজারেও স্বস্তির কোনো খবর নেই। ইলিশের ভরা মৌসুম চললেও বড় আকৃতির ইলিশ প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা এবং ছোট ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের পাঙাশ ২৫০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ২৮০ থেকে ৩৫০ টাকা এবং রুই মাছ ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নদ-নদীতে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ সংকট থাকায় তাও সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। এদিকে ডিমের বাজারেও আগুন লেগেছে; প্রতি হালি লাল ডিম ৫০ টাকা, সাদা ডিম ৪৮ টাকা এবং দেশি মুরগি ও হাঁসের ডিম প্রতিটি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের পক্ষে এই চড়া দামে বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। কাঁচামরিচসহ সবজির আকাশচুম্বী দামে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা। ইলিশ কিনতে আসা আরেক ক্রেতা এম এ মুন্না জানান, মৌসুম সত্ত্বেও তিন হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারি বাজারেই জিনিসপত্রের দাম অনেক বেশি। সবজি ব্যবসায়ী সুমন খান জানান, ভারী বৃষ্টি ও বন্যায় মাঠের পর মাঠ সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, নদ-নদীতে ডুবোচর সৃষ্টি হওয়া এবং অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছ ও ইলিশের প্রজনন ও চলাচলে বড় বাধা সৃষ্টি করছে। এসব অবৈধ জাল অপসারণে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতে চাকরি ও সকালে এইচএসসি পরীক্

1

পূর্ণ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জ

2

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন

3

নবম পে-স্কেল বাস্তবায়নে ১ লাখ ৫ হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ও

4

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

5

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাসহ তিনজনের মরদে

6

ডা. তাসনিম জারার ফেসবুক পোস্ট: হামের প্রাদুর্ভাব ও অপপ্রচারে

7

বিশ্বকাপ ফাইনালের হতাশা: লিওনেল স্কালোনির সামনে যে কঠিন প্রশ

8

গুম মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার

9

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে দম্পতি ও ৭ মাসের ভ্রূণের মরদেহ উ

10

বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন Vivo Y500: জেনে নিন বিস্ত

11

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

12

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন:

13

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বসছে জাতীয় চাঁদ

14

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

15

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন হালান্ড ও নরওয়ে ফুটবল দল

16

Spain vs Saudi Arabia: Fifa world cup 2026 একাদশ ও প্রেডিকশন

17

যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ম

18

জাপানের প্রতিবাদ উপেক্ষা করে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর ক

19

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

20