|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। মাঠপর্যায়ের নানা জটিলতা ও আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির (হিজড়া, বেদে ও চা-শ্রমিক) আওতায় অনলাইনে আবেদন গ্রহণের পূর্বনির্ধারিত সময় ছিল ১ থেকে ১৫ আগস্ট ২০২৬। তবে সফটওয়্যার ত্রুটি, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগ্রহী ও যোগ্য আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট (dss.bhata.gov.bd/online-application) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন

1

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা: ডার্ক ওয়েবে ফাঁস প্রায় এক লাখ প

2

রাষ্ট্রপতি হওয়ার জোরালো গুঞ্জন নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইস

3

কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়ায় প্রীতি

4

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় অ

5

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

6

এসএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও গণিতে, পাসের শীর্ষে আইসিটি

7

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ

8

সজলনয়নে রাজা সেনকে বিদায় টলিপাড়ার! বড়পর্দা থেকে তথ্যচিত্

9

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

10

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ: রেকর্ডের হাতছানি মুশফি

11

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর

12

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরাইলি প

13

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

14

বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা: কেন এই বিশেষ সুব

15

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

16

রাজধানীতে অবৈধ ব্যাটারি ও অটোরিকশার বিস্তারিত তথ্য চেয়েছে ড

17

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, ১০ জনের প্যারাগুয়ের জয়

18

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

19

সাংবাদিকদের ওপর হামলা: জামায়াত নেতাকর্মীদের তীব্র নিন্দা জান

20