|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই মা হতে চেয়ে আইভিএফ করিয়েছিলেন স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি তার মাতৃত্বের যাত্রায় ঘটে যাওয়া এক অজানাকথার কথা প্রকাশ্যে এনেছেন। রিয়ালিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজনে অংশ নিয়ে তিনি জানান যে, বিয়ের আগেই মা হওয়ার তীব্র ইচ্ছা ছিল তার। সেই সময়ে সমাজ বা প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির শুক্রাণু বা স্পার্ম ডোনাটের সাহায্য নিয়ে আইভিএফ (IVF)-এর মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। এমনকি নিজের এই সিদ্ধান্তের কথা তিনি তার বাবা-মাকেও খুলে বলেছিলেন এবং তাদের বুঝিয়েছিলেন যে তার বিয়ে না হলেও তিনি মাতৃত্বের স্বাদ নিতে চান।

মেয়ের এমন অস্বাভাবিক ও সাহসী সিদ্ধান্ত শুনে প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরবর্তীতে স্বরার বাবা-মা তার সিদ্ধান্তকে সম্মান জানান। সেসময় অভিনেত্রীর পরিবার তাকে সতর্ক করে বলেছিল যে, ভারতের মতো সামাজিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হতে পারে, তবুও তিনি যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তবে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইভিএফ করানোর সিদ্ধান্ত নেন স্বরা। তবে তিনি জানান, পরপর দু’বার চিকিৎসা করানোর চেষ্টা করা সত্ত্বেও তিনি সফল হতে পারেননি।

আইভিএফ প্রক্রিয়ায় সফল না হওয়ার কিছুদিন পরেই স্বরার জীবনে আসেন রাজনীতিবিদ ফহদ অহমদ। ২০২০ সালে সিএএ বিরোধী আন্দোলনের সময় তাদের প্রথম পরিচয় হয়েছিল, যা পরবর্তীতে বন্ধুত্ব ও গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা আইনসম্মতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের নতুন জীবন শুরু করেন। বিয়ের আগেই মা হওয়ার সেই কঠিন সংগ্রামের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার বছরের প্রাচীন পাথরে কি মিলবে মিশরের হারানো মেসেন শহর

1

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে বেনি

2

খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

3

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

4

মাদারীপুরের ডাসারে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের ম

5

আকস্মিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবি

6

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের

7

বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কর্মকর্তা ন

8

বিদেশের মাটিতে টেস্টে মহেন্দ্র সিং ধোনিকে টপকে বড় রেকর্ড গড়ল

9

জানভি কাপুরের ব্যক্তিত্বের অধিকার মামলা: ব্ল্যাঙ্কেট রিমুভাল

10

ঈদের আনন্দে বাগড়া দিতে পারে কালবৈশাখী: সারা দেশে ঝড়-বৃষ্টির

11

পচা সিস্টেম পরিবর্তন হবেই, তবে পরিবর্তন শুরু করতে হবে ঘর থেক

12

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১

13

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর,

14

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত

15

যাচাই-বাছাই ও পর্যালোচনার পরই ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান

16

আঞ্চলিক স্থিতিশীলতায় ইরাকের সংলাপে গুরুত্ব দিলেন ইরানের পররা

17

ইমেশা দুলানির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার দুর্দ

18

জুলাই জাতীয় সনদকে সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনার সিদ্ধা

19

বৃষ্টিতে ভিজলেই কি সর্দি-জ্বর হয়? চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

20