দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্তারিত সংবাদ

০ শেয়ার
পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্তারিত সংবাদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের এক সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। সফরের বিভিন্ন দিনে তিনি পারিবারিক কবর জিয়ারত, মসজিদ পরিদর্শন এবং স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
  • শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
  • এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর পাবনা সার্কিট হাউসে তাঁকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৯ মার্চ রোববার বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় দিন ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজের পৈতৃক বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ৩১ মার্চ মঙ্গলবার পাবনা ক্যাডেট কলেজ থেকে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে জেলা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হাইতিকে উড়িয়ে দিল ব্রাজিল

2

খাবার-পানি ছাড়া ১১ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর প্রাণ গেল ৯ বাংলাদেশির

3

মেসির অধ্যায় শেষ, এখন সময় ইয়ামালের: নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের উৎসব

4

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য আপডেট

5

ফেনীতে বিকল কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

6

গলে ইনজুরিতে চান্দিমাল, কনকাশন সাব হিসেবে অভিষেক সুরিইয়াবান্দারার

7

এমবাপ্পের চোট নিয়ে কাটছে না রহস্য, মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা

8

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা: ডার্ক ওয়েবে ফাঁস প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য

9

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

10

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন বাংলাদেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত