দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

০ শেয়ার
প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

টাঙ্গাইলের কালিহাতীতে মিড-ডে মিল উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
  • শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীরা যাতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) সমানভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে যুক্ত করার সুযোগ পায়, সে লক্ষ্যেও নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারিত হয় এবং বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম চালু করা হয়। বর্তমান সরকারের পক্ষ থেকেও স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। বিশেষ করে স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের সুষম পুষ্টির জোগান দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

2

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে মিরপুর টেস্টের শেষ সেশনে খেলায় ফিরলো বাংলাদেশ

3

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়

4

কানাডা সরকারের ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

5

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং ছিল ন্যায্য, বললেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন

6

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

7

প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছরের সীমার পক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

8

হোলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য ও সংহতির অঙ্গীকার

9

মিরপুরে জনজীবন স্থবির: টানা বর্ষণে হাঁটুপানিতে ডুবল রাস্তাঘাট

10

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার সহজ নিয়ম