|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ১০ বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন (৫৮) নামে এক বৃদ্ধকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। সাজ্জাদ হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ জুন) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন ওই শিশুটিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার ও কান্নাকাটি শুরু করে। পরে লোকজনের ভয়ে অভিযুক্ত সাজ্জাদ শিশুটিকে ছেড়ে দেয়। মাদ্রাসায় ফিরতে দেরি হওয়ায় শিশুটি প্রথমে চুপ থাকলেও পরে এক সহপাঠীর কাছে ঘটনাটি খুলে বলে। এরপর সহপাঠীর মাধ্যমে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরে শিশুটির পরিবারকে অবহিত করে।

মঙ্গলবার (৩০ জুন) শিশুটির বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুক্তভোগী শিশুর আইনি সুরক্ষায় সব ধরনের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ ঘটনার পরবর্তী তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এমএসএফ প্রতিনিধিদলের বৈঠক

1

২০২৬ সালের ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির হাতছানি: টানা ১০ দিন কাটান

2

বিশ্বকাপের ১০ মহাকাব্যিক ম্যাচ

3

সুপারমার্কেটের ভুয়া ডিসকাউন্ট বনাম আসল সাশ্রয়: আলডি বসের কড়া

4

১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিলেন বরিশালের সা

5

রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন

6

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

7

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু

8

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

9

ফিফা বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে শীর্ষে লিও

10

শেয়ার করার ঝামেলা নেই! নতুন একক সাইজের পিৎজা নিয়ে আসছে ডমিনো

11

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্র

12

হামাসের হামলার ১০ দিন আগে নেতানিয়াহুকে আমিরাতের প্রেসিডেন্ট

13

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা ফেররান তরেসের প্রশংসায় মার্কিন

14

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে ২০ কিমি মানববন্ধন

15

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল: কিবল প্যালেস ও বোটানিক

16

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও জাতীয় ক্রীড়া প্রতিযো

17

ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা: কবে, কোথায় হ

18

ইয়ামালের বাবা কেন ছেলের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাননি?

19

তেহরানে খামেনির প্রথম জানাজা: শেষ শ্রদ্ধায় মানুষের ঢল

20