|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষক দলের প্রভাবশালীদের বাধায় বিএডিসির সার পরিবহণ টেন্ডারে কেউ অংশ নিতে পারেনি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আহ্বান করা নন-ইউরিয়া সার পরিবহণের দুটি দরপত্রে আতঙ্ক ছড়িয়ে বাধা সৃষ্টি করায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি। গত মঙ্গলবার ছিল দরপত্র জমাদানের শেষ দিন, কিন্তু নির্ধারিত সময়ে বিএডিসির আশপাশে ও দপ্তরে একটি প্রভাবশালী গ্রুপের কর্মী-সমর্থকদের মহড়া এবং ভীতিকর পরিস্থিতির কারণে ঠিকাদাররা টেন্ডার জমা দিতে সাহস পাননি।

বিএডিসি সূত্রে জানা যায়, দেশের অভ্যন্তরে ৪০ হাজার টন এবং ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার পরিবহণের জন্য গত ১৬ সেপ্টেম্বর পৃথক দুটি দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নির্ধারিত সময়ে টেন্ডার জমা দিতে আসা ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং ‘তোরা এতদিন খাইছোস, আর হবে না; এখন আমরা খাব’ বলে হুমকি দেওয়া হয়। কৃষক দলের একজন প্রভাবশালী নেতার ইন্ধনে এই সিন্ডিকেট দরপত্র প্রক্রিয়া বানচাল করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এ ধরনের কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং সুনির্দিষ্ট তথ্য পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। নির্ধারিত সময়ে কোনো প্রতিষ্ঠান অংশ না নেওয়ায় এখন স্থানীয়ভাবে সার পরিবহণের জন্য পুনঃটেন্ডার আহ্বান করতে হবে, যা আসন্ন বোরো মৌসুমে সার সরবরাহে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের

1

সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে মুখ

2

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

3

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সার্থক হয়েছে

4

‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার দাবি ত

5

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢা

6

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাদ্য দেওয়া হ

7

ভিভো এক্স৫০০ সিরিজ লঞ্চ

8

হুথিদের ২টি ঘাঁটি দখলের দাবি ইয়েমেন বাহিনী

9

কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

10

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: ২৯ জঙ্গি নিহত

11

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: কী পরিবর্তন আসছে নতুন এই বিশে

12

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার

13

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বা

14

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা ঠেকাতে ইরানে যুক্তরাষ্ট্র

15

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম

16

হল থেকে শেখ মুজিবের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়

17

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানে

18

পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়, বর্ষামুখর দিনে মা হলেন প্

19

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু গুরুতর অসুস্থ: সংকটাপন্ন অবস্

20