|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোর আগে ফ্লিকের নতুন পরিকল্পনা

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুলের মাঠে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর মাঠের অনুশীলনে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা প্রধান কোচ হান্সি ফ্লিক। সামনে লা লিগা ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় পরপর কঠিন সব ম্যাচ এবং বিশেষ করে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর প্রস্তুতির কথা চিন্তা করে খেলোয়াড়দের শারীরিক ধকল কমাতে এই কৌশলগত পরিবর্তন এনেছেনপ্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার রাতে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে জয়ের পর ইস্তাম্বুলেই অবস্থান করে পরদিন সকালে তুর্কি ক্লাবটির মাঠে সরাসরি রিকভারি সেশন করার কথা ছিল ব্লগ্রানাদের। তবে মাঠের ক্লান্তিকর ৯০ মিনিটের পর ফুটবলারদের পেশির চাপ ও শারীরিক রিকভারির বিষয়টি অগ্রাধিকার দিয়ে সেই উন্মুক্ত অনুশীলন বাতিল করেন ফ্লিক। বদলে হোটেলের জিমে ফুটবলারদের নিয়ে হালকা স্ট্রেন্থ ও রিকভারি সেশন সম্পন্ন করা হয়।

দলীয় সূচি অনুযায়ী, বুধবার দুপুরে দল বার্সেলোনায় ফেরার পর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় মূল মাঠের অনুশীলনে ঘাম ঝরাবেন ফুটবলাররা। আগামী ১৭ অক্টোবর লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের পরদিন আরেকটি সেশন সেরে ১৯ অক্টোবর প্যারিসের উদ্দেশ্যে রওনা হবে দলটি, যেখানে ২০ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে তারা।

সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে ২৫ অক্টোবর, যেদিন নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। টানা যাতায়াত ও কঠিন সব ম্যাচের ধকলের মাঝে ফুটবলারদের ফ্রেশ রাখা এবং মূল তারকাদের চো মুক্ত রাখাকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন বার্সা বস। ফ্লিকের আশা, এই সাময়িক বিশ্রামের ফলে ফুটবলাররা তাদের শারীরিক ছন্দ ধরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়া

1

করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব

2

আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পেলেন গ্র্যান্ড মুফতি

3

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ

4

হরমুজে ওমানের অস্থায়ী নৌপথ চালু

5

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হ

6

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত ক

7

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: মুনাফার হার, সুবিধা ও

8

সংসদ চলো মিছিলে যোগ দিতে হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ও

9

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

10

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি,

11

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

12

এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

13

কুম্ভ রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬

14

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন

15

মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস: বন্ধ থাকা ট্রেন চালুর উদ্যোগে

16

১৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সত

17

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

18

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গন

19

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে

20