প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে র্যাঙ্ক ব্যাজ পরেছেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন নৌপ্রধানকে অভিনন্দন জানান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন নতুন প্রধান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনী প্রধানসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ জুলাই রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে নৌবাহিনীর শীর্ষ এই দায়িত্ব পান মিজবাহ উল আজীম। রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের এই ছাত্র ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ড এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। নৌপ্রধানের দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মন্তব্য করুন