|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক সোহেল ছাড়াও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩) রয়েছেন বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পড়া প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৫ জন আরোহী ছিলেন। তারা একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি গুরুতর আহত অপর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটার সাগরে এক ট্রলারেই মিলল ৪৬ মণ ইলিশ, বিক্রি হলো ৪৮ ল

1

৯৬ বছরের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় আর্জেন্টিনা

2

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয়ের প্রভাব ও

3

অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নি

4

মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর স

5

দীর্ঘ ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না: খায়রুল কবির খোক

6

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য হলেন এমপ

7

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে প্রভাব নেই

8

সরকারের শেয়ার বিক্রির ঘোষণায় ৮ শতাংশ পতন এলআইসি শেয়ারে

9

নামিবিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

10

ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট

11

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

12

যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘বিশ্বকাপ কারাগার’

13

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১, ম

14

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু: বৃষ্টির কারণে বিলম্বিত সংযুক

15

রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মহরম র‍

16

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্র

17

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর

18

শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিন্ডিকেট

19

কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ: যশোরের নারী প্রতারক

20