|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পুরোনো নথিপত্র থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার ছবি ও লোগোসম্বলিত নথি কাভার পুরোপুরি অপসারণ করে নতুন কাভার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

গত জুন মাসে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, পুরোনো নথির আমূল পরিবর্তনের পাশাপাশি দাপ্তরিক গোপনীয়তা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা জোরদারে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব শাখা ও অধিশাখার নথিতে ‘সচিবালয় নির্দেশমালা-২০২৪’ কঠোরভাবে অনুসরণ করে ডিজিটাল নথি নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই নির্দেশনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর ও সংস্থাকেও মেনে চলতে বলা হয়েছে। এ ছাড়া, দাপ্তরিক কাজের গোপনীয়তা রক্ষা এবং ফাইলের অননুমোদিত আদান-প্রদান রুখতে এখন থেকে বাধ্যতামূলকভাবে ‘মুভমেন্ট রেজিস্টার’ ব্যবহার করতে হবে। আদালতে কোনো মূল নথি পাঠানোর প্রয়োজন হলে প্রশাসনিক কর্মকর্তারা তার একটি ছায়ালিপি (ফটোকপি) সংরক্ষণ করবেন।

নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মন্ত্রণালয়ের অডিট ও শৃঙ্খলা ব্যবস্থাতেও কঠোরতা বাড়ানো হচ্ছে। পূর্ত অডিট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ঝুলে থাকা অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেওয়া হয়েছে। অডিট সংক্রান্ত যেকোনো আর্থিক দুর্নীতি চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি, মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর অনিষ্পন্ন বিভাগীয় মামলাগুলো অনতিবিলম্বে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলমান তদন্ত প্রতিবেদনগুলো সুনির্দিষ্ট সুপারিশসহ জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া তাগিদ দিয়েছেন সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরান

1

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

2

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

3

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপান, অস্ট্রে

4

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

5

নাটোরের বড়াইগ্রামে ১৩০ বছর বয়সি মায়ের একমাত্র অবলম্বন শতবর্ষ

6

বিশ্ববাজারে সামান্য কমল স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের নজর মূল

7

নাটোরের লালপুরে শিয়াল ঠেকাতে পাতা বিদ্যুতের ফাঁদে খামারির ম

8

ব্যালান টুইটার রিভিউ

9

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতারের খ

10

আবারও ভারতের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান

11

হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমতি দিল

12

ডলারের দুর্বলতা ও হরমুজ প্রণালির উত্তেজনায় আন্তর্জাতিক বাজার

13

পরিত্যক্ত জমিতে সূর্যমুখীর হাসি

14

শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ও বিমানের চার পাইলটের বর্তমা

15

জুলাই অভ্যুত্থান সফল না হলে বাংলাদেশে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হ

16

হাজি আহমদ ব্রাদার্স সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করল বিএ

17

মস্কোয় খোঁজ মিলল বাশার আল-আসাদের কুখ্যাত গোয়েন্দাপ্রধান ‘দ

18

একদিকে বিশ্বকাপ উৎসব, অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলারকে হত্যার ঘ

19

মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

20