|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

হৃদয়ের হ্রদে এসো

হৃদয়ের হ্রদে এসো

আজ অনেকদিন হলো, প্রৌঢ়ের কাছাকাছি পৌঁছে গেছে বয়সের সীমারেখা। আর সময়? এখন বার্ধক্যের উত্তাপ ছড়ায়। টেরই পাইনি, ধ্রুপদী বিন্যাসে পেরিয়ে গেছে কয়েক দশক। নিবিড় পরিচর্যা কেন্দ্রে যখন জীবন সায়াহ্নে, উষ্ণায়নের সে হাত উত্তাপ ছড়ায়; কিন্তু বুঝতেই পারিনি, আমাদের দূরত্ব যোজন যোজন।

পাশাপাশি আছি, একই পথ- হাঁটছি পাশাপাশি। দুজন, গতি শ্লথ- বিউবনশিয়ার ছায়াপথ। বসন্ত পেরিয়ে গেছে, এই তো দু'মাস। ভেসে আসে পোড়ামাটির সানাই।

দেয়ালে টাঙানো ছবিটা কেউ নামিয়ে নিয়েছে এরই মধ্যে। সেখানে এখন ঝুলে আছে পুরনো স্বপ্নগুলোর জীবাশ্ম। মাঝদুপুর, প্রতীক্ষায় ছায়া দীর্ঘ। এখন হৃদয়ের হ্রদে এসো। জানালা খুলে বসলেই উষ্ণতা হিম হয়ে খসে পড়ুক কাচের দেয়াল।

আজ অনেকদিন হলো, কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়াই। কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়েই দেয়ালে নজর এড়ায় না। কেউ একজন লিখে গেছে সন্তর্পণে- বৈধব্যের বিষাদ। তুমি একটা বুনো সমুদ্র, আর ঢেউয়ের ডাস্টারে মুছে ফেলা আমার যুদ্ধস্মৃতির সারি সারি কালো জাহাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য

1

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন

2

কুমিল্লার যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শ

4

যুক্তরাষ্ট্রে এসি ব্যবস্থাপনা শিখতে যাচ্ছেন গণপূর্তের ৮ শীর্

5

কোথায় আছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার?

6

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন

7

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১৭৭ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রক

8

নাসিরুদ্দিন শাহর ‘কুকুর’ মন্তব্যে আগুনে ঘি ঢাললেন কঙ্গনা রান

9

কালচারাল লীগের রোগ বহু আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর:

10

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৯ পদে আবেদনের সুয

11

রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মহরম র‍

12

চালের ভোগ কড়ায় রেকর্ড সর্বনিম্ন ৩৭ শতাংশে নামল জাপানের খাদ্য

13

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

14

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

15

জনপ্রশাসন সচিবকে ওএসডি করার খবর ‘ভিত্তিহীন’: মন্ত্রণালয়ের প

16

শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত: ৩৬৮ কোটি টাকা ব্যয়ের পর

17

ইরান আন্তরিক হলে ওয়াশিংটন যেকোনো আলোচনায় প্রস্তুত: মার্কো রু

18

ফিফার রেফারিং নিয়ে তীব্র সমালোচনায় ড. আসিফ নজরুল

19

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদ

20