|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জইশ জঙ্গি গ্রেফতার

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেএম) এক সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বর্ধমান শহরের একটি হাউজিং কমপ্লেক্সের ভাড়াবাসা থেকে হামিদ মণ্ডল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি গত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

হামিদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র থেকে উদ্ধার হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের বিশিষ্ট নেতা শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছিলেন এবং তাঁর ওপর কোনো বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ধৃত হামিদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান নিহত হয়েছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) ধৃত হামিদকে বর্ধমান আদালতে তোলা হয়। স্থানীয় প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সপরিবারে ওই ভাড়াবাসায় বসবাস করছিলেন। এই চাঞ্চল্যকর গ্রেফতারের পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ছয় পদকের রোমাঞ্চকর ইতিহাস এবং শুট

1

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেল

2

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

3

পরিত্যক্ত কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন ভোলার তরুণ উদ্যোক্তা

4

অসুস্থতার গুঞ্জনে সালমানের খোঁচা: নিজের শরীর নিয়ে যা বললেন

5

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের আপিল রায়ে ২ জনের ফাঁসি ও ৪ জন

6

গরুর মাংস রান্নার সময় সবুজ হয়ে যাওয়ার রহস্য: যা বলছেন বিশেষজ

7

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ পিছ

8

টানা বর্ষণে স্থবির ঢাকা: জলমগ্ন রাজধানীর রাজপথ ও চরম ভোগান্ত

9

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

10

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্

11

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ৮ বিমানবন্দরে ১ লাখ

12

সুদানের ভয়াবহ গৃহযুদ্ধ: ছয় মাসে ৩০০ শিশুর প্রাণহানি ও মানবিক

13

দাপ্তরিক যোগাযোগের নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

14

ইমরান খানের কারাবাস ও সুচিকিৎসার দাবিতে ব্রিটিশ সরকারের হস্ত

15

জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস, মধ্যপ্রাচ্য

16

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁ

17

সান্সেট বোললেভার্ডের বিলবোর্ডে বাস করে নেটফ্লিক্সের অনন্য প্

18

রামমূর্তি নির্মাণের ঘোষণায় আলোচিত হরিদাস গ্রেফতার: নেপথ্যে ম

19

ইসরাইলকে রক্ষায় আমেরিকার পর্যাপ্ত সামরিক শক্তি নেই: মার্কিন

20