|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইশান কিষাণের ঝোড়ো ইনিংসে জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। স্বাগতিক জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারতীয় দল (২-০)। ম্যাচে ব্যাট হাতে ইশান কিষাণের ঝড়ো ইনিংস এবং বল হাতে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স জয় সহজ করে দেয়।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভারত। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটার ইশান কিষাণ মাত্র ৪৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া তিলক ভার্মা অপরাজিত ৬০ (২৯ বল) এবং শিবাম দুবে অপরাজিত ৬৩ (৩৪ বল) রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ৪টি উইকেট শিকার করলেও রান আটককাতে ব্যর্থ হন।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট (৩২) ও তাদিওয়ানাশে মারুমানি (২৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের পক্ষে অভিষেক শর্মা ৩টি এবং যশ ঠাকুর ও প্রিন্স যাদব দুটি করে উইকেট শিকার করেন। চমৎকার ব্যাটিং ও ফিল্ডিংয়ে ম্যাচসেরার পুরষ্কার উঠেছে ইশান কিষাণের হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্

1

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৪

2

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরো

3

টাইব্রেকারের নিয়মে বড় বদল আনছে ফিফা

4

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর

5

পরিবর্তন হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, নতুন তারিখ

6

‘হাত নোংরা করতে প্রস্তুত’: প্যারাগুয়ে বধের পর এমবাপ্পের হুংক

7

লাউতারো মার্তিনেজ: আর্জেন্টিনার জয়ের ‘শেষ কথা’ ও এল তোরোর গল

8

হেরেছি মাথা উঁচু করেই, কিন্তু হতাশা সীমাহীন: এমবাপ্পে

9

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাই

10

বিশ্বকাপের মঞ্চে রূপকথার কারিগর: গোলকিপারদের অদম্য লড়াইয়ের গ

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্

12

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্

13

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

14

উইল ফেরেলের কমেডি থেকে সামান্থার অ্যাকশন, ছুটির আড্ডা জমাবে

15

আই এম গেম বক্স অফিস কালেকশন দিন ৫: ৬৪ কোটির পতন

16

বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের, প্রধানমন্

17

আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বয়সের কোনো বা

18

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ২৪ পদ

19

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি

20