দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকাসহ দেশের ৯ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

০ শেয়ার
ঢাকাসহ দেশের ৯ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ৯টি জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কায় ১ নম্বর নৌ-সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়া সংবাদ বিস্তারিত জানুন।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকার ওপর দিয়ে আজ রাতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  • শুক্রবার (১৫ মে) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ৯টি জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
  • সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার ওপর দিয়ে আজ রাতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ দেশের ৯টি জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে এবং পশ্চিমবঙ্গের কাছাকাছি থাকা অন্য একটি লঘুচাপের বাড়তি অংশের কারণে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

2

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার

3

পঞ্চগড়ে ৫,৮৯০ কৃষকের ঋণ মওকুফ: হয়রানি ও মামলার চাপ থেকে মুক্তি

4

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করল দূতাবাস

5

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ বৈধ

6

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

7

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মুন্সী রফিকুল আলম

8

চিকিৎসার ৮২ লাখ টাকা খরচ নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

9

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেতা মাসুদ রানা

10

পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী