|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ৩৬ কোটি চোখ বর্তমান সংসদের কার্যক্রমের ওপর নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি এবং দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ এই সংসদের কার্যক্রমের ওপর নিবদ্ধ হয়ে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তি-তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করবেন।

বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে অভিহিত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদের প্রায় ৯৯ শতাংশ সদস্য অতীতে ফাঁসির মঞ্চ, গুম, আয়নাঘর, নির্যাতন কিংবা জেল-জুলুমের শিকার হয়েছেন, যা একে বিশ্বের ইতিহাসেও একটি ব্যতিক্রমধর্মী সংসদে পরিণত করেছে। গ্রামের কৃষক-মেহনতি মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণ মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার হিসেবে তাঁর ভূমিকা সর্বদা ন্যায়বিচার ও নিরপেক্ষতা বজায় রাখা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল উভয়েকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ ও শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন। তিনি ১৯৭৫ সালের বাকশাল গঠন থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র পুনঃপ্রবর্তন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে বিভিন্ন নির্বাচনী প্রেক্ষাপটের কথা স্মরণ করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক নতুন অভিযাত্রার সূচনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ দেশের সব নীতি নির্ধারণ ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে এবং এর মাধ্যমেই শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান দলকে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

1

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর ও আকামা নবায়নে বড় সুবিধা দিল সৌদি

2

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎ ও যোগা

3

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

4

পুলিশের বর্তমান পোশাকে অসন্তুষ্টি: নতুন পোশাকের ইঙ্গিত দিলেন

5

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বেতন বৃদ্ধি

6

ব্রাজিলকে ‘ভয় পাই না’ বললেন হাকিমি

7

গ্লাসগোর দেয়াল, নদী আর স্টেডিয়ামের মাঝে কমনওয়েলথ গেমসের ন

8

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছ

9

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচার ও সম্

11

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন

12

রিটার্ন ছাড়া নামজারি নয়, সঞ্চয়পত্রে নতুন নিয়ম

13

পানি পানের বিরতিতে বিজ্ঞাপনে বিরক্ত ভ্যান ডাইক

14

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম

15

ফাইনালেই শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়? তুঙ্গে জল্পনা

16

দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

17

ব্যবহারকারীর ডেটা ও গোপনীয়তা সুরক্ষায় নতুন কুকি পলিসি আনল এম

18

বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরা

19

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্

20