|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রদল সবসময় সচেষ্ট রয়েছে এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মতো এখানে মববাজি বা শিক্ষার পরিবেশ নষ্ট করার অপসংস্কৃতি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। ছাত্রদলের নেতাকর্মীরা অতীতে ধৈর্যের পরিচয় দিলেও সামনের দিনেও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় আপস করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্যান্য নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিতকরণসহ অছাত্র ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্সও হস্তান্তর করা হয়। এই পুরো প্রক্রিয়ার মধ্যেই ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

1

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

2

এক এপিসোডের বিশ্বরেকর্ড: ওয়ান পিস ও নারুটোকে পেছনে ফেলল ‘ব্ল

3

গোল্ডেন বুট জয়ের সুযোগ মেসির সামনে: ফাইনালে চাই বিশেষ কিছু

4

মারা গেছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসী শাহরিয়ার

5

৫৩ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ মিশনের ঐতিহাসিক

6

মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হা

7

সংকটের ৯ বছর: অনিশ্চয়তার মাঝেও নিজ দেশে ফেরার স্বপ্ন দেখছেন

8

ম্যানচেস্টার সিটির কাছে রদ্রির জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তা

9

হামলার আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধা

10

৮ বছরের প্রেম, ঘরে এসেছে দুই সন্তান, এবার প্রেমিকা গ্যাব্রিয

11

গোপালগঞ্জে বাস খাদे পডে নিহত ৩, আহত ৩০

12

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান

13

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ২ কর্মকর্তা কারাগারে

14

ভারতে চুরির ভয়ে জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, উইপোক

15

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ, চরম ঝুঁকি বহাল

16

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্

17

১১ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উইকেন্ডে কেমন থাকবে বাংল

18

পানি পানের বিরতিতে বিজ্ঞাপনে বিরক্ত ভ্যান ডাইক

19

কাতার বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

20