দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অভিযোগ ২০২৬ | উত্তরা চাঁদাবাজি

০ শেয়ার
ছাত্রদল নেতা আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অভিযোগ ২০২৬ | উত্তরা চাঁদাবাজি
ছবি : সংগৃহীত

বিমানবন্দর থানা ছাত্রদল নেতা আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও অর্থ লুটের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যুবদল নেতা রাসেল সরকার।

সংক্ষেপে মূল তথ্য
  • বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অর্থ লুট, চাঁদাবাজি এবং দখলদারিত্বসহ গুরুতর নানা অপরাধের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যুবদল নেতা রাসেল সরকার।
  • বুধবার (৮ এপ্রিল, ২০২৬) জমা দেওয়া এক লিখিত অভিযোগপত্রে উত্তরা ও দক্ষিণখান এলাকায় শান্তর ‘ত্রাসের রাজত্ব’ কায়েমের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।
  • অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, গত ৫ আগস্টের পর থেকে আল আমিন হোসেন শান্ত ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন।

বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অর্থ লুট, চাঁদাবাজি এবং দখলদারিত্বসহ গুরুতর নানা অপরাধের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যুবদল নেতা রাসেল সরকার। বুধবার (৮ এপ্রিল, ২০২৬) জমা দেওয়া এক লিখিত অভিযোগপত্রে উত্তরা ও দক্ষিণখান এলাকায় শান্তর ‘ত্রাসের রাজত্ব’ কায়েমের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, গত ৫ আগস্টের পর থেকে আল আমিন হোসেন শান্ত ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। এমনকি সরকারি উন্নয়নকাজের মাটি অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়ায় গত ৪ এপ্রিল যুবদল নেতা রাসেল সরকার ও তাঁর সহযোগীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে গত ৭ মার্চ উত্তরা পূর্ব থানায় তাঁর বিরুদ্ধে একটি ফিলিং স্টেশনের ক্যাশ থেকে টাকা লুটের অভিযোগে মামলা হলেও এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে জানানো হয়। সরকারের ও দলের ভাবমূর্তি রক্ষায় এই ছাত্রদল নেতার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৬, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও অনেকে

2

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু

3

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

4

এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বার আদালতের

5

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে দেশজুড়ে বিজিবি মোতায়েন

6

গণতন্ত্র ও অর্থনৈতিক রূপান্তরে থ্রি-আর কৌশল ঘোষণা

7

সার্ভিস বেনিফিট নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে এপেক্স হোল্ডিংসের ৪ কারখানা বন্ধ

8

সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তন আনছে সরকার

9

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? জেনে নিন আজকের স্বর্ণের দাম

10

ট্রাম্পের বৈঠকের খবরের মাঝেই ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের