দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

০ শেয়ার
বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদন অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে চীন।

সংক্ষেপে মূল তথ্য
  • শিল্পখাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
  • বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
  • প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

শিল্পখাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি প্রায় ১ শতাংশ বাড়লেও ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশের রপ্তানি ৮.১ শতাংশ কমে ৩.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির বাজার ৯.৩ শতাংশ সংকুচিত হওয়ায় বাজারের সার্বিক পরিস্থিতির তুলনায় এই পতন কম। অর্থনীতিবিদরা বলছেন, ভিয়েতনামসহ ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ার মতো দেশগুলো প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করায় বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে উৎপাদনে অটোমেশন বৃদ্ধি এবং প্রতিযোগিতাসক্ষমতা আরও জোরদার করতে হবে। বৈশ্বিক পোশাক রপ্তানির এই তালিকায় যথারীতি শীর্ষ অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনাম, ভারত ও তুরস্ক।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক হাতেনাতে আটক

2

রাজস্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড: অন্তত ৭ জনের মৃত্যু

3

স্বাস্থ্যগত অবনতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তির গুঞ্জন, চলছে গোপন আলোচনা

4

গোল্ডেন বুটের লড়াই: কেন মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে?

5

সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে বিপর্যস্ত কৃষক: খাদ্যনিরাপত্তার শঙ্কা

6

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে বিক্ষোভ

7

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

8

বাশার আল-আসাদের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতেফ নাজিব কে?

9

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি গঠন

10

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতা মামলার আসামি