দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক হাতেনাতে আটক

০ শেয়ার
রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক হাতেনাতে আটক

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এর আগে শাহবাগ, মগবাজার ও মিরপুরসহ নগরীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করার সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
  • রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
  • আটককৃত আশরাফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানার ছোট আলীর চর গ্রামের মো. হাবিবুর রহমান ও আলিয়া বেগম দম্পতির ছেলে।

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করার সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত আশরাফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানার ছোট আলীর চর গ্রামের মো. হাবিবুর রহমান ও আলিয়া বেগম দম্পতির ছেলে। তিনি বর্তমানে ঢাকার রূপনগর ঝিলপাড় বস্তির সেকশন-৭ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার পর থেকেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের পর পালানোর সময় স্থানীয় উপস্থিত জনতা তিনজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। এরপর গভীর রাতে রূপনগর থানার সামনে একই ধরনের ঘটনা ঘটলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করেন।

নগরীতে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না এবং আটক যুবকের সাথে অন্য কোনো অপরাধী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে রূপনগর থানা পুলিশ

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ম্যাকাই টেস্ট: ৬৪ রানে অলআউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে অস্ট্রেলিয়া

2

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা: ডার্ক ওয়েবে ফাঁস প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য

3

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতি: স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উচ্ছ্বাস

4

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা প্রসারিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

5

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

6

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

7

নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি করতে গিয়ে জালিয়াতি ধরা

8

শিক্ষার বৈষম্য দূর করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

9

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ ও বিনিয়োগ আলোচনা

10

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার