|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরএসএস প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে উদ্বেগ

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের চলমান যুক্তরাষ্ট্র সফর নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সরকারি স্বাধীন কমিশন (USCIRF)। শুধু উদ্বেগ প্রকাশই নয়, বরং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরএসএস সদস্য এবং সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি মোহন ভাগবতের ভিসা বাতিলেরও জোরালো আহ্বান জানিয়েছে কমিশনটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা মোহন ভাগবতের আগামী শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক অভিভাবক হিসেবে পরিচিত আরএসএস বিশ্বজুড়ে তাদের ভাবমূর্তি রক্ষা এবং সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ খণ্ডাতে এই আন্তর্জাতিক সফরগুলোর আয়োজন করছে।

গত বুধবার (২৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (USCIRF) চেয়ারম্যান আসিফ মাহমুদ ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই নিষেধাজ্ঞার সুপারিশ করেন। উল্লেখ্য, ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় স্বাধীন কমিশন হলেও তাদের এই সুপারিশগুলো হোয়াইট হাউসের জন্য বাধ্যতামূলক নয়। এখন পর্যন্ত ওয়াশিংটন এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করলেও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধির অভিযোগ তুলে আসছে।

অন্যদিকে, মার্কিন কমিশনের এই অভিযোগ ও সুপারিশ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইউএসসিআইআরএফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি চরম পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আরএসএস বরাবরই নিজেদের একটি ‘সাংস্কৃতিক ও সভ্যতাগত আন্দোলন’ হিসেবে দাবি করে আসছে। তবে জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ভারতে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বিদ্বেষমূলক বক্তব্য, এবং বিভিন্ন দমনমূলক আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের ছুটি: কাদের জন্য থাকছে না এই ছু

1

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেতা ডন

2

বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্

3

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভ

4

রাজধানীতে আগামীকাল চালু হচ্ছে ‘পিংক বাস’: চালক ও কন্ডাক্টর থ

5

ইরানে স্থল সেনা অভিযানে অনীহা ট্রাম্প প্রশাসনের: কেন আকাশপথই

6

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের

7

বরুণ ধাওয়ানের পরিবার ও আন্ডারওয়ার্ল্ড হুমকির স্মৃতি ২০২৬ |

8

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি সাবেক কর্

9

স্ত্রীর খোঁজে ফুলবাড়ীতে চীনা নাগরিক

10

৩১ মার্চ বিশ্বকাপের ভাগ্য পরীক্ষা: প্লে-অফ ফাইনালে লড়বে ১২ দ

11

সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে চিরবিদায় নিল সেই শিশুটি

12

বিশ্বকাপ ২০২৬: গোলকিপার বিচের বীরত্বে তুরস্ককে ২-০ গোলে হারা

13

তারেক রহমান উঠছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, মন্ত্রিপাড়ায় ন

14

ডিপফেক ও কপি-পেস্ট ভিডিও রুখতে ফেসবুকের কঠোর নিয়ম: কমবে ভিডি

15

বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপন ২’, বিশ্বজুড়ে আয় ১৭০ কোটির প

16

সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য: স্পষ্টীকরণ দিলেন প্রতিমন্ত্রী

17

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যে

18

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায়

19

ইউরি টিলেমানস: বেলজিয়ামের সেই নীরব পরিচালক, যিনি ম্যাচ ঘুরি

20