দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন

০ শেয়ার
রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধানমন্ডি, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
  • মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
  • নির্ধারিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট।

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

নির্ধারিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজধানীর বাইরেও দেশের পাঁচটি জেলায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজারে বিজিবি মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টৃৃ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষ ‍ৃৃকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়া, দেশের অন্যান্য এলাকায় পরিস্থিতির প্রয়োজনে দ্রুত বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য: এমপি আমির হামজার নামে ১০০ কোটি টাকার মানহানি মামলা

2

বাংলাদেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব: টিকাদান কর্মসূচিতে সমন্বয়হীনতা ও সরকারের ভূমিকা

3

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

4

মধ্যপ্রাচ্য সংকট: ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের গোপন ক্যাম্প ডেভিড বৈঠক

5

ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর: জয় উৎসর্গ ফিলিস্তিনকে

6

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন আলোচিত সাংবাদিক

7

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে থাকছেন না হলান্ড: নরওয়ের কৌশলী বিশ্রাম

8

মৃত ব্যক্তির পুনরায় বিবাহ রেজিস্ট্রেশন: গাইবান্ধার চাঞ্চল্যকর ঘটনা

9

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন সদস্য বহিষ্কার

10

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’,ভাই সোহেল খানকে সালমান খান