|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের ছোট মেয়েকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন আন্দ্রেয়া নামের এক সাহসী মা। নিহত এই নারী ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী ছিলেন। হেক্টর বেলো তার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে জানান, স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সন্তানকে পরম যত্নে আগলে রেখেছিলেন, যা তার জীবন বাঁচালেও মায়ের প্রাণ কেড়ে নিয়েছে।

ফুটবলার হেক্টর বেলো বর্তমানে কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মেয়ের পাশে রয়েছেন। নিজের মেয়ের কাছে মায়ের এই ত্যাগের কথা কীভাবে বোঝাবেন, সেই শোকে কাতর হয়ে তিনি লিখেছেন, তার স্ত্রী একজন প্রকৃত সাহসী মা ছিলেন যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে ছেড়ে যাননি। উদ্ধারকারী সংস্থাগুলো ধ্বংসস্তূপ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় তার ছোট মেয়েটি।

এদিকে এই ভয়াবহ ভূমিকম্পে খেলাধুলা অঙ্গনের অনেকেই প্রাণ হারিয়েছেন। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা এবং ক্লাব স্পোর্ট সান আগুস্তিনের একাডেমির খেলোয়াড় ভিক্টর পালাসিওস ভূমিকম্পে মারা গেছেন। এ ছাড়া সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েসের মা ধসে পড়া ভবনের ধাক্কা ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গত বুধবার (২৪ জুন) রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ভেনেজুয়েলার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

RCB vs SRH Live Score IPL 2026: ঈশান কিষাণ ও অনিকেতের ব্যাটে

1

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

2

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১

3

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

4

জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ

5

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র সফর ২০২৬ | জাতিসংঘ

6

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, কলম্বাসের সঙ্গে ড্রয়ে

7

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

8

গ্রাহকদের জন্য সুসংবাদ: টেকনো স্মার্টফোনের দাম কমল

9

মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র

10

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্ন

11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্

12

ফিলিস্তিনের সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ

13

সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

14

লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না

15

ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা চীনের, পাঠাবে জরুরি সহায়তা

16

গ্রিন-স্মিথ জুটিতে চাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার স্কোর একশ পার

17

ইরানে এখন মারা যাওয়াও সাধারণ মানুষের সাধ্যের বাইরে

18

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড় থেকে সরে দাঁড়াল নেটফ্লিক্স

19

ইউরি টিলেমানস: বেলজিয়ামের সেই নীরব পরিচালক, যিনি ম্যাচ ঘুরি

20