|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতসহ ১০ দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির সঙ্গে যুক্ত থাকা ভারতসহ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একটি কঠোর প্রস্তাবিত বিল মার্কিন প্রতিনিধি পরিষদে এগিয়ে গেছে। এই বিলে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও জোরালো করার কথা বলা হয়েছে এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) বিলটির ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি ২১৪-২১১ ভোটে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পার হয়। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাবটি পাস হয়। এর আগে গত মাসে মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছিল।

প্রস্তাবিত এই আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহণে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিনিধি পরিষদের নথিতে জমা দেওয়া একটি সংশোধনীতে শুল্কের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই বিল পাস হলে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে চলে আসবে।

তবে ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকসসহ বিরোধী পক্ষের অনেকেই এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। তাদের দাবি, এর মাধ্যমে প্রেসিডেন্টকে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ক্ষমতা দেওয়া হচ্ছে। ওয়াশিংটনের যুক্তি হলো, রাশিয়ার অপরিশোধিত তেলের বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অর্থ জোগাতে সহায়তা করছে, যা বন্ধে কিয়েভপন্থি সংগঠনগুলো মার্কিন আইনপ্রণেতাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে আসছে। প্রতিনিধি পরিষদে চূড়ান্ত পাসের পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। মার্কিন কংগ্রেসের নির্ধারিত অবকাশ এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই এই বিলকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অব ৩২ প্রি

1

কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিস

2

সম্পর্ক উন্নয়নে মেগানকে রাজার শর্ত মানার পরামর্শ হ্যারির!

3

বাংলাদেশের সামনে ফাইনালের হাতছানি, যা বললেন শান্ত

4

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ: পাইরেটস অব দ্

5

ক্যামেরুন গ্রিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না বো ওয়েবস্

6

প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল: অনন্যা পান্ডে

7

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ

8

উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ

9

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফ

10

বিজ্ঞাপনে কাজ করে কেন আইনি বিপাকে এই তিন বলিউড তারকা?

11

বিশ্বকাপের পর ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে ফিরছেন লিওনেল মে

12

বিশ্বকাপে নতুন রেকর্ডের জোয়ার

13

জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন মূল বেতন: দুই ধাপে বাস্তব

14

এসি মিলানের দলবদল: বার্সেলোনা থেকে রাফায়েল লিয়াওয়ের বিকল্প খ

15

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হ

16

ত্যাগের স্বীকৃতি ও রাজপথের লড়াই: নারী আসনে আলোচনায় অ্যাডভোকে

17

ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় নওশাবা, ব্যস্ত মঞ্চ ও সমাজসেব

18

উভয় সংকটে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কঠি

19

২০৩০ বিশ্বকাপে কি ফিরবেন নেইমার? জল্পনা তুঙ্গে

20