দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় আদম ব্যবসায়ীর ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

০ শেয়ার
বগুড়ায় আদম ব্যবসায়ীর ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

বগুড়ার ধুনটে জিয়ারুল ইসলাম নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক হতদরিদ্র কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হয়ে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি প্রকাশের পর সোমবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • বগুড়ার ধুনট উপজেলায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম ব্যবসায়ীর যৌন লালসার শিকার হয়ে ১৩ বছর বয়সী এক হতদরিদ্র কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
  • এই ঘৃণ্য ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে জিয়ারুলকে একমাত্র আসামি করে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
  • অভিযুক্ত জিয়ারুল ইসলাম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোরখালী গ্রামের সাত্তার আলীর ছেলে।


বগুড়ার ধুনট উপজেলায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম ব্যবসায়ীর যৌন লালসার শিকার হয়ে ১৩ বছর বয়সী এক হতদরিদ্র কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে জিয়ারুলকে একমাত্র আসামি করে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত জিয়ারুল ইসলাম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোরখালী গ্রামের সাত্তার আলীর ছেলে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর দিনমজুর মা-বাবার বসতবাড়ি অভিযুক্ত জিয়ারুলের বাড়ির পাশেই অবস্থিত। প্রতিবেশী হওয়ার সুবাদে কিশোরীর ওই বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগে গত ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন জিয়ারুল। পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়।

ভয়ের কারণে কিশোরী দীর্ঘ দিন চুপ থাকলেও গত এক মাস ধরে তাকে বারবার ভয় দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করা হয়। সম্প্রতি কিশোরীর শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিলে পরিবারের লোকজন গত ৮ নভেম্বর তাকে ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত হন যে ১৩ বছর বয়সী ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আদম ব্যবসায়ী জিয়ারুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কোচ লুইস এনরিকে ও পাঁচ খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বাড়াল পিএসজি

2

নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, বিরক্ত মেলানিয়া

3

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ - বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান

4

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ

5

ময়মনসিংহে জুলাই ‘শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন

6

সিরাজগঞ্জে আধুনিক ‘বিজনেস হাব’ ও তাঁত শিল্প প্রসারের ঘোষণা তাঁত বোর্ড চেয়ারম্যানের

7

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

8

হামলার আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান

9

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেই অধিনায়ক লিটন

10

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা