পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং নির্বাচনকে কেন্দ্র করে চলা সংঘাতের বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অধিকার রক্ষা সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ রাখা এবং সাংবাদিকদের হয়রানির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির তথ্যমতে, গত ১ আগস্ট থেকে স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তার সহকর্মী মোহাম্মদ সাইফ নিখোঁজ রয়েছেন এবং ইসলামাবাদে তাদের অফিস থেকে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বেশ কিছুদিন ধরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ থাকায় গণমাধ্যমের স্বাধীন ও মুক্ত প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
মন্তব্য করুন