|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের ফারিদাবাদে স্কুলেই শিক্ষিকাকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানার ফারিদাবাদের সিক্রোনা গ্রামের একটি প্রাইভেট স্কুলে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৯ জুলাই) সকালে মুখোসধারী এক আততায়ী স্কুলে ঢুকে ২৪ বছর বয়সি সন্ধ্যা নামের এক শিক্ষিকাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ ফাড়ির ঠিক পাশেই অবস্থিত ওই স্কুলটিতে সকাল সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই নৃশংসতার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোস পরা এক তরুণ স্কুলে প্রবেশ করে লবিতে অপেক্ষা করার পর শিক্ষিকা সন্ধ্যাকে বাইরে ডেকে আনে এবং টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে সন্ধ্যার মুখ, ঘাড়, বুক ও পেটে প্রায় ৩০ থেকে ৪০ বার ছুরিকাঘাত করা হয়। স্কুলের প্রশাসক চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে আততায়ী তাকেও ছুরি নিয়ে ধাওয়া করে এবং পরে রেজিস্টার নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সন্ধ্যাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত দুই বছর ধরে অমিত ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত ও জোরপূর্বক যোগাযোগের চেষ্টা করে আসছিল। কিছুদিন আগে সন্ধ্যার করা শ্লীলতাহানির অভিযোগে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির করিম খান সাময়িক বরখাস্ত

1

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান ২০২৬ | ৭ জন উদ্ধার

2

অধিকাংশ মিউচুয়াল ফান্ডের মুনাফা বাড়লেও লভ্যাংশ থেকে বঞ্চিত

3

এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের নেপথ্য কারণ: কোথায় গলদ আমাদে

4

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ৪ মুসলিম দেশের মধ্যস্থতা ২০২৬ | পা

5

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাং

6

Box Office Hit Chinese Animation Niu Lai Success Story

7

স্পেন বনাম পেরু প্রীতি ম্যাচ ২০২৬: ৩-১ গোলে জিতল স্পেন

8

পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে কিছুই করার নেই আকরামের

9

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

10

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্

11

নবম পে-স্কেল গেজেট প্রকাশ ও নতুন বেতন কাঠামো নিয়ে বড় আপডেট

12

ইরানে পরমাণু পরিদর্শকদের ফেরার অনুমতি

13

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

14

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর

15

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

16

জাপানে জন্মহারে রেকর্ড পতন

17

রাজশাহীতে হাম ও শিশু মৃত্যু পরিস্থিতি ২০২৬ | স্বাস্থ্য সচিবে

18

মণিরামপুরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

19

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

20