|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় জোর, দুই দেশের বৈঠকে ই-ভিসার তাগিদ

সচিবালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন। সংগৃহীত ছবি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভ্রমণকারী পর্যটক ও রোগীদের সংখ্যা বিবেচনায় নিয়ে ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণ এবং অধিকাংশ ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা প্রদান সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ জোর দিয়েছে।

বৈঠকে ভিসা প্রসেসিং সহজ করার পাশাপাশি দীর্ঘদিনের দালালচক্রের দৌরাত্ম্য ও ভোগান্তি নিরসনে দ্রুততম সময়ে ই-ভিসা ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আগামী ২০২৭ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে যৌথ উদযাপনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। থাইল্যান্ডে বৈধ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি এবং স্বাস্থ্য খাতের সেবা আরও সহজলভ্য করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকে রয়্যাল থাই দূতাবাসের কাউন্সেলর মোরাকোট উইরাওংফ্রমও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত

1

আমার ক্ষমতার সীমা নেই': ট্রাম্প

2

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, নতুন রেকর্ড ও মৃত্যু তিন

3

মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিশু শিক্ষার্থী

4

এমবাপ্পের চোট নিয়ে কাটছে না রহস্য, মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্

5

সংসদে বিদ্যুৎমন্ত্রী ও ব্যারিস্টার খোকনের রসিকতা

6

বেলুচিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলা: ৩০ ন

7

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষ

8

ওভালে ম্যাট হেনরির তোপে ইংল্যান্ড বিধ্বস্ত

9

মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য ৩০ হাজার ডলার পুরস্কারের ঘো

10

লিগামএক্স-এ মন্টেরেকে হারিয়ে টানা তিন জয় লিওনের

11

নিখোঁজ নানাকে ফিরে পেলেন ছোটপর্দার হিমি

12

সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল

13

রাজধানীতে অবৈধ ব্যাটারি ও অটোরিকশার বিস্তারিত তথ্য চেয়েছে ড

14

এমবোলোর লাল কার্ডের রহস্য: ফিফার ‘ভুল পরিচয়’ নিয়ম ও ভিএআর-এর

15

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছ

16

Australia VS Bangladesh আজ ওডিআই লাইভ ম্যাচ দেখুন ২০২৬

17

ইপসুচ টাউনকে হারিয়ে লিভারপুলের প্রথম জয়: জোড়া গোলে দ্যুতি ছড়

18

জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’: ভারতীয় সমালোচকদের চোখে ক

19

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

20