|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিভো এক্স৫০০ সিরিজ লঞ্চ

চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো সাংহাইতে এক জমজমাট ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এক্স৫০০ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গত বছর লাইনআপে শুধু এক্স৩০০ ও এক্স৩০০ প্রো মডেল থাকলেও, এবার এই সিরিজে যুক্ত হয়েছে একদম নতুন একটি সংযোজন ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স। ক্যামেরার প্রফেশনাল ভিডিও রেকর্ডিং ক্ষমতা এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের কারণে ফোনগুলো লঞ্চের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

সিরিজের সবচেয়ে তাক লাগানো ডিভাইস হলো ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স। এতে রয়েছে ৬.৮৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৪০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০0 প্রো প্রসেসর। ফোনটির ক্যামেরা সেটআপে রয়েছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী টেলিফটো লেন্স এবং সনির সঙ্গে যৌথভাবে তৈরি লেটেস্ট এল৯১০ লফিস সেন্সর, যা অবিশ্বাস্য ওয়াইড ডাইনামিক রেঞ্জ দিতে সক্ষম। এর পাশাপাশি ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ডিভাইসটিকে দীর্ঘ সময় সচল রাখতে সাহায্য করবে।

আশ্চর্যজনকভাবে, এ বছরের লাইনআপে এক্স৫০০ প্রো মডেলটি আকারে সবচেয়ে ছোট ও কম ওজনের রাখা হয়েছে। এতে ৬.৩৬ ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে থাকলেও এর ভেতরে রয়েছে প্রো ম্যাক্সের প্রায় সমকক্ষ সব আধুনিক ফিচার। অন্যদিকে, ভ্যানিলা বা স্ট্যান্ডার্ড এক্স৫০০ মডেলে রয়েছে ৬.৫৯ ইঞ্চির বড় স্ক্রিন এবং ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। পুরো সিরিজেই ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের স্ট্যান্ডার্ড সুবিধা রাখা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বড় এক স্বস্তির বিষয়।

ভিভোর নতুন এই ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে যুক্ত হয়েছে লেটেস্ট অরিজিনওএস ৭, যা চমৎকার রিসোর্স ম্যানেজমেন্ট ও ফ্লুইড অভিজ্ঞতা নিশ্চিত করবে। বিশেষ করে ১৭ ইভি ট্রু-ডায়নামিক লগ ভিডিও, ১০-বিট ৪:২:২ এবং সরাসরি ৪কে ১২০ এফপিএস লগের মতো প্রফেশনাল ভিডিওগ্রাফি ফিচারগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাজারের অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিভোর এই নতুন এক্স৫০০ সিরিজটি দারুণ শক্ত অবস্থান তৈরি করবে বলে মনে করছেন বিশ্লষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে আরও ৮৬,৭০৯টি ধর্মীয় প্

1

নোয়াখালীর হাতিয়ায় রাসেলস ভাইপার উদ্ধার: এলাকাবাসীর মধ্যে

2

আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: বেনিয়ামিন নেতানিয়াহু

3

সাতক্ষীরায় সরকারি খালের দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের

4

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

5

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি-এর বিস্তারিত তথ্য

6

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি সাবেক কর্

7

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা

8

ডোনাল্ড ট্রাম্পের ইরান হুমকি ২০২৬ | খার্ক দ্বীপে হামলার হুঁশ

9

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন স্পেনের তরুণ তারকা নিকো

10

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন

11

বাদশাহর খরচে ১০০০ জনের ওমরাহ

12

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

13

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল

14

কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার: কর্মকর্তা-কর

15

লঙ্কা প্রিমিয়ার লিগে দল থেকে 'ড্রপ' হয়ে অসন্তুষ্ট শাহিন শাহ

16

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ১২টির বেশি ভূমিকম্প: মেক্সিকোতে ৭.৩ মাত্

17

মাইকি মুরের জোড়া গোলে হফেনহাইমকে সহজ হারালো টটেনহ্যাম

18

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিক

19

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার কর

20