|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন


বাংলাদেশে দীর্ঘদিনের ঘাটতি বাজেটের সংস্কৃতি এবং উচ্চ সুদে দেশি-বিদেশি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের তীব্র চাপের মুখে অর্থমন্ত্রী কীভাবে বর্তমান বাজেট বাস্তবায়ন করবেন, তা নিয়ে জাতীয় সংসদে বড় প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা. সোমবার (১৫ জুন) স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন. রুমিন ফারহানা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির নানা উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে জানান যে, বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার ৬৮ লাখ কোটি টাকা হলেও প্রবৃদ্ধি মাত্র ৩.৪৯ শতাংশ এবং মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৫ শতাংশে. সবচেয়ে ভয়াবহ চিত্র ব্যাংকিং খাতে, যেখানে মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩ শতাংশ বা ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকাই এখন খেলাপি ঋণ এবং মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মক ২.৬৪ শতাংশে নেমে এসেছে. এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২২ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমেছে এবং বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২২.২১ বিলিয়ন ডলারে.

সংসদে শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অনুযায়ী ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রতি বছর ৮ বিলিয়ন ডলার বাইরে চলে যাচ্ছে. ব্যাংক খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, দৃশ্যমান ব্যবসা ছাড়া ঋণ দেওয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তে সুদের হার ও ডলারের দাম নির্ধারণের কারণে পুরো খাতের ওপর চরম চাপ তৈরি হয়েছে. রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, আইএমএফ বাংলাদেশের চলমান ঋণের চুক্তির পরবর্তী কিস্তিগুলো নতুন সরকারকে আর দেবে না বলে জানিয়ে নতুন চুক্তির তাগিদ দিয়েছে. ফলে বাংলাদেশকে এখন বিশ্বব্যাংক বা আইএমএফের বাইরে গিয়ে চীন বা সমগোত্রীয় দেশগুলোর উচ্চ সুদের ও দ্রুত পরিশোধযোগ্য ঋণের দিকে তাকাতে হবে. সামগ্রিকভাবে শেয়ারবাজার ও কর ব্যবস্থাপনা উন্নত না হলে এবং ব্যাংক খাত দুর্বল হতে থাকলে এই চরম সামষ্টিক অর্থনৈতিক সংকটের মধ্যে বাজেট বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দেন.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানের খো

1

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আভাস, তাপমাত্রা থাকতে পারে

2

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

3

বিশ্বকাপ ফাইনালে ট্রফি দেবেন ট্রাম্প

4

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধা

5

নোয়াখালীতে ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার অ

6

ফিফা বিশ্বকাপ ২০২৬: স্পেনের বিপক্ষে কাবো ভের্দের ঐতিহাসিক ড্

7

ওয়ান ইলেভেনের সময় জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা

8

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চ

9

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

10

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

11

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে

12

হরমুজ প্রণালির অচলাবস্থায় জ্বালানি ও অর্থনীতিতে বড় ঝুঁকি, ৫

13

মুশফিকুর রহিম আর ফিরছেন না ওয়ানডে দলে: অধিনায়কের প্রস্তাবে ন

14

ইউরি টিলেমানসের অভিষেকে ম্যানচেস্টার ইউনাইটেডের উজ্জ্বল ভবিষ

15

গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদ

16

আর্জেন্টিনা ‘নোংরা ফুটবল’ খেলছে: ফাইনালের আগে অভিযোগ স্প্যান

17

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য স

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোভাইডার সাদেকা হালিমসহ তিন শিক্ষক বরখ

19

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

20