দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফের নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

০ শেয়ার
টেকনাফের নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সংক্ষেপে মূল তথ্য
  • কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
  • একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই জেলেদের মুক্তি বা ফেরত দেওয়া হয়নি।
  • গত শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়ার নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই জেলেদের মুক্তি বা ফেরত দেওয়া হয়নি।

গত শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়ার নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে। অপহৃত জেলেরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন (পিতা: লেড়ু মিয়া), মোহাম্মদ ইসমাইল (পিতা: মমতাজ মিয়া) এবং হারুন (পিতা: আইয়ুব)।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরে জেলেরা নাফ নদীর মোহনায় মাছ শিকারে রত ছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তিন জেলেসহ তাদের মাছ ধরার ট্রলারটি ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য আরাকান আর্মি এখন মারাত্মক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলসীমানা নির্ধারণকারী কোনো স্থায়ী বয়া বা চিহ্ন না থাকায় অনেক সময় জেলেরা স্রোতের টানে ভুলবশত সীমানা অতিক্রম করলেই আরাকান আর্মি এসে তাদের ধরে নিয়ে যায়। তাই সীমান্তে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, নাইক্ষ্যংদ্বীয়ার নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা একটি ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি তারা পেয়েছেন। তবে স্থানীয়দের তথ্য অনুযায়ী, আরাকান আর্মি যখন তাদের ধরে নিয়ে যাচ্ছিল, সেই সুযোগে অন্য আরও ২ জন জেলে কোনোমতে পালিয়ে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছেন। অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে এবং সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি জেলেদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

2

মধ্যপ্রাচ্যে নতুন রণতরী ও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

3

নাইটক্লাবে মারামারির ঘটনায় আইনি বিপাকে ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনি

4

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

5

পর্যাপ্ত ঘুমানোর পরও কেন শরীর ক্লান্ত থাকে? জেনে নিন মূল কারণ

6

ট্রাইব্যুনালে আমুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

7

ইরানের ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা রুখলেন ট্রাম্প

8

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রফতানি নিয়ন্ত্রণ

9

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল

10

নারী ভক্তকে যৌন নির্যাতন ও ভিডিও কলে ব্ল্যাকমেইল