দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০২৬ | চবি নিউজ

০ শেয়ার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০২৬ | চবি নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

চবি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। রুটিনটি স্বাক্ষর করেছেন প্রফেসর ড. রকিবা নবী।

সংক্ষেপে মূল তথ্য
  • চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত স্লোগান যুক্ত করা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
  • রোববার (২৯ মার্চ) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রকিবা নবী স্বাক্ষরিত একটি রুটিনে এই স্লোগানটি দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
  • রুটিনটিতে দেখা যায়, চবির অফিশিয়াল লোগোর ঠিক নিচেই লেখা রয়েছে, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত স্লোগান যুক্ত করা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রকিবা নবী স্বাক্ষরিত একটি রুটিনে এই স্লোগানটি দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

রুটিনটিতে দেখা যায়, চবির অফিশিয়াল লোগোর ঠিক নিচেই লেখা রয়েছে, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের স্লোগান ব্যবহারকে অনেকেই বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক দায়িত্বহীনতা হিসেবে দেখছেন। এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জাফর উল্লাহ তালুকদার কোনো মন্তব্য না করে বিষয়টি বিভাগের ওপর ছেড়ে দিয়েছেন। অন্যদিকে, বিভাগের সভাপতি ড. রকিবা নবীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্পেনজুড়ে ব্যাপক ধর্মঘট: বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ, অচল জনজীবন

2

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ভ্রমণ বাস খাদে, আহত ২০

3

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বিএনপি নেতা: এক লাখ টাকা জরিমানার আদেশ

4

অনুকূল পরিবেশ তৈরি না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

5

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার্কিন আদালত

6

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

7

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে যাত্রা শুরু করল ‘ইনভেস্ট বাংলাদেশ’

8

ফুটবল তুলতে গিয়ে মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেল যুবক | Laxmipur News

9

ভারতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া

10

ইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন সরকারের