বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার সংশোধিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাসমূহের সময়সূচিও সংশোধন করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিত হওয়া ১১টি বিষয়ের পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই রুটিন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
মন্তব্য করুন