|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্রন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির দেয়াল টপকে পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কারা অধিদপ্তরের পক্ষ থেকে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মেট্রন এবং চারজন নারী কারারক্ষী রয়েছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। কারা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে দায়িত্বে চরম গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।

কারাসূত্র অনুযায়ী, তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রিম্পা গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কারাগারের নিরাপত্তা বেষ্টনী ও দেওয়াল টপকে পালিয়ে যায়। কারা নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও বৃহস্পতিবার রাতে সেই নিয়ম মানা হয়নি। এই সুযোগ কাজে লাগিয়েই ওই বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কারা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং ঘটনার পরদিন গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। কারাগারের নিরাপত্তা বলয় ভেঙে বন্দি পালানোর এই ঘটনাটি সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপল এয়ারপড খুঁজে পাওয়ার উপায় ও ফাইন্ড মাই অ্যাপের কাজ ২০২

1

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি ব

2

বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে ব

3

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

4

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদ

5

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

6

বিশ্বব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

7

বদলগাছী হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নতুন ভবন ন

8

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

9

ভালোবাসার মানুষ খুঁজছেন ‘সুপার সিঙ্গেল’ কনা

10

বাংলাদেশে শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, জানালেন নোরা ফাতে

11

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা: নতুন

12

শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও প্রশ্নফাঁস: মোদির ক্ষমা

13

পুলিশের বিরুদ্ধে গাঁজা বিক্রির সংবাদে দাউদকান্দির আইনশৃঙ্খলা

14

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল

15

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

16

সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

17

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

18

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: ২৮ জুন থেকে আব

19

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের

20