দুর্নীতি ও অনিমের অভিযোগ অনুসন্ধানের শুরুতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তদন্ত বা অনুসন্ধানাধীন কোনো বিষয় নিয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং করা থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এই রিট আবেদনটি (রিট পিটিশন নং ১৩৮৮৫/২০২৬) দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার পাশাপাশি ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের বিষয়ে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি জানানো হয়েছে। রিটকারী দাবি করেছেন, আসন্ন নির্বাচন ও রাজনৈতিক উদ্দেশ্যে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এই 'মিডিয়া ট্রায়াল' চালানো হচ্ছে।
মন্তব্য করুন