দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, মিলতে পারে রোববার

০ শেয়ার
আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, মিলতে পারে রোববার
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল

কারিগরি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। আগামী ১২ জুলাই নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মন্ত্রণালয়। বিস্তারিত জানুন।

সংক্ষেপে মূল তথ্য
  • স্থগিত থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
  • অনিবার্য কারণ ও কারিগরি জটিলতার কারণে আজ এই ফলাফল প্রকাশ করা হচ্ছে না।
  • আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফল স্থগিতের এই তথ্য জানানো হয়েছে।

স্থগিত থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনিবার্য কারণ ও কারিগরি জটিলতার কারণে আজ এই ফলাফল প্রকাশ করা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফল স্থগিতের এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে।

বড় ধরনের কোনো সমস্যা দেখা না দিলে আগামী রোববার (১২ জুলাই) এই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, বৃহস্পতিবারই ফল প্রকাশ করে তা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে। তবে রাতে কাজ শেষ করতে না পারার কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এ বছর দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে তা শেষ হয়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি স্কুলের পাশাপাশি এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গাইবান্ধায় গোয়ালঘর থেকে ‘চোরাই গরু’ জবাই করে বউভাতের আয়োজন,

2

দিলারা হাফিজের ইন্তেকাল ও জানাজার সময়সূচি ২০২৬ | স্পিকারের সহধর্মিণী

3

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিনব উদ্যোগ, ২০ হাজার অভিভাবককে ছাত্রদল নেতার শুভেচ্ছাপত্র

4

ম্যাকাই টেস্ট: ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল

5

আইওএস ২৭ রিলিজ করল অ্যাপল

6

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

7

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক বিচার চাইলেন বরকত উল্লাহ বুলু

8

ল্যুভরে চুরির পর নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর অক্টাভ ডারহাম

9

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিনার ডিফেন্ডার রোমেরো

10

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত