দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন পে স্কেল

০ শেয়ার
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন পে স্কেল

নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আসছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে এ বিষয়ে পৃথক গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে নতুন জাতীয় বেতন কাঠামো।
  • মন্ত্রিসভায় অনুমোদিত এই পে স্কেলের সুবিধা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
  • তবে তাদের জন্য একটি পৃথক প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে নতুন জাতীয় বেতন কাঠামো। মন্ত্রিসভায় অনুমোদিত এই পে স্কেলের সুবিধা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে তাদের জন্য একটি পৃথক প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলোচনা শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্পষ্ট করেছিলেন। তবে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা দেশের বাইরে থাকায় এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর মিলিয়ে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেরই বাড়তি আর্থিক সক্ষমতা না থাকায় এই পে স্কেল তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ব্রাজিলের সমর্থনে শরিফুল রাজ

2

শিগগিরই ভেঙে চারভাগ হচ্ছে উত্তর প্রদেশ’

3

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব পদে আসছেন কারা? জল্পনা তুঙ্গে সচিবালয়ে

4

ওমান উপসাগরে জাহাজে মার্কিন হামলা, ভারতের কড়া পদক্ষেপ

5

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে মুসলিম ঐতিহ্যের ধারক

6

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের, নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় সেলেসাওরা

7

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনপূর্ব সহিংসতা ও প্রাণহানির নেপথ্য কারণ

8

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

9

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

10

বারবার প্রযুক্তিগত বিপর্যয়, ‘Varanasi’ অনুষ্ঠানে কেঁদে ফেলেছিলেন রাজামৌলির ছেলে কার্তিকেয়