দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসের ইতিহাস ও রহস্য

০ শেয়ার
অর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসের ইতিহাস ও রহস্য

বাজেট ঘোষণার দিন অর্থমন্ত্রীদের হাতে থাকা ব্রিফকেস নিয়ে কৌতূহলের শেষ নেই। কোটি কোটি টাকার বদলে কী থাকে এই ব্যাগে এবং কীভাবে শুরু হলো এই ঐতিহাসিক প্রথা? জেনে নিন বিস্তারিত।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে।
  • গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটিই প্রথম বাজেট।
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল সম্ভাব্য বাজেটটি উপস্থাপন করবেন।

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল সম্ভাব্য বাজেটটি উপস্থাপন করবেন। প্রতিবারের মতো এবারও অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করতে সংসদে প্রবেশ করবেন, তখন সবার নজর থাকবে তাঁর হাতের সেই চিরচেনা ‘বাজেট ব্রিফকেস’-এর দিকে। যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী ব্রিফকেসের ভেতরে কোনো টাকা-পয়সা না থাকলেও থাকে পুরো দেশের আগামী এক বছরের কোটি কোটি টাকা আয়-ব্যয়ের ভাগ্যলিপি তথা বাজেট বক্তৃতার মূল খসড়া এবং অত্যন্ত গোপনীয় নথিপত্র।

১৮ শতকে যুক্তরাজ্য থেকে শুরু হওয়া এই ‘ব্রিফকেস প্রথার’ নেপথ্যে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খানের মতে, শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি বিশাল হয়ে যাওয়ায় বাজেট সংক্রান্ত বিপুল কাগজপত্র সাধারণ মানিব্যাগে রাখা অসম্ভব হয়ে পড়ে, যার ফলে ব্রিফকেসের ব্যবহার শুরু হয়। দ্বিতীয়ত, বাজেটে কোন পণ্যের কর বাড়বে বা কমবে,তা আগে ফাঁস হলে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারে; তাই এই চরম গোপনীয়তা বজায় রাখার স্বার্থেই নথিগুলো ব্রিফকেসে করে আনা হয়। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেট প্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোনের সোনা দিয়ে রানির ছাপ দেওয়া ‘লাল স্যুটকেস’ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের ১৯৭২ সালের বাজেট উপস্থাপনা,সবখানেই এই রীতি মানা হয়েছে। প্রথা অনুযায়ী এই রহস্যময় ব্রিফকেসের রঙ লাল, কালো কিংবা মেরুন হয়ে থাকে, যা খোলার পরেই মূলত উন্মোচিত হয় দেশের সামষ্টিক অর্থনীতির আগামী দিনের রূপরেখা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

2

বিশ্বকাপে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা

3

দিল্লিতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক

4

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া

5

শ্রীলঙ্কার কাছে বড় হারে এশিয়ান গেমস থেকে পদকহীন ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

6

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির

7

বাংলাদেশে শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, জানালেন নোরা ফাতেহি

8

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

9

নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

10

ঢালিউডে পরিবর্তনের হাওয়া: কাজের মান ও পেশাদারিত্ব নিয়ে যা বললেন অপু বিশ্বাস