উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে জয় এনে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, উল্লাসের মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়েন এই ফরাসি ফরোয়ার্ড। নতুন স্পোর্টস ব্র্যান্ডের বুট পায়ে জড়িয়ে মাঠে নামার পর এমবাপ্পের এমন গুরুতর চোট ফুটবল বিশ্বে এখন বড় আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই ইন কি নিছক দুর্ঘটনা নাকি দীর্ঘদিনের পরিচিত ব্র্যান্ড বদলানোর খেসারত?
ম্যাচটির এক সপ্তাহ আগেই স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট আনহেল ভিয়ানুয়েভা সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তা দিয়ে জানিয়েছিলেন যে, নাইকির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেড়ে সুইস ব্র্যান্ড ‘অন’-এর সঙ্গে যুক্ত হওয়ায় এমবাপ্পের ইনজুরির ঝুঁকি অনেক বেড়ে গেছে। নতুন বুটের সোল, স্টাড কিংবা কুশনিংয়ের পার্থক্যের কারণে একজন খেলোয়াড়ের পায়ের বায়োমেকানিকস এবং গোড়ালি ও হাঁটুর ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে যা তাত্ত্বিকভাবে এই আশঙ্কাকে সত্যি প্রমাণ করল। ম্যাচ চলাকালীন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রাথমিক রিপোর্টেও নিশ্চিত করা হয় যে, গোলের মুহূর্তটিতেই হাঁটুতে মারাত্মক আঘাত পান রিয়াল মাদ্রিদের এই মহাতারকা। অতীতে হাঁটুর পুরোনো চোট এবং ভুল চিকিৎসার গুঞ্জন ভক্তদের মনে বাড়তি দুশ্চিন্তা তৈরি করলেও, নতুন বুট পরে মাঠে নামার প্রথম রাতেই এমন বিপত্তি ফুটবল মহলে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
মন্তব্য করুন