দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

০ শেয়ার
অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদ প্রধানকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপহরণ নয়, এক নারীর দায়ের করা ধর্ষণ মামলা ও বিয়ে এড়াতে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

সংক্ষেপে মূল তথ্য
  • কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানের নিখোঁজ রহস্যের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ।
  • শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারের পর জিসান নিজেকে অপহৃত বলে দাবি করলেও কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে কেউ অপহরণ করেনি, বরং এক নারীর সাথে প্রতারণামূলক ঘটনার পর আইনি ঝামেলা ও বিয়ে এড়াতে তিনি নিজেই স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।
  • এদিকে জিসান উদ্ধারের নাটকীয় খবর পাওয়ার পর শুক্রবার রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ ও ভ্রূণ হত্যার মামলা দায়ের করেছেন।


কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানের নিখোঁজ রহস্যের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারের পর জিসান নিজেকে অপহৃত বলে দাবি করলেও কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে কেউ অপহরণ করেনি, বরং এক নারীর সাথে প্রতারণামূলক ঘটনার পর আইনি ঝামেলা ও বিয়ে এড়াতে তিনি নিজেই স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। এদিকে জিসান উদ্ধারের নাটকীয় খবর পাওয়ার পর শুক্রবার রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ ও ভ্রূণ হত্যার মামলা দায়ের করেছেন।

কুমিল্লা জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ মে জিসান আহমেদ প্রধান বিয়ের প্রলোভন দেখিয়ে দাউদকান্দির একটি ভাড়া বাসায় ওই নারীকে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান কৌশলে ওষুধের মাধ্যমে তাঁর ভ্রূণ নষ্ট করেন। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বিয়ের জন্য ক্রমাগত চাপ দিলে জিসান শুক্রবার (১২ জুন) বিয়ে করবেন বলে সম্মতি জানান। কিন্তু নির্দিষ্ট দিনের আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার জিসান ওই নারীকে বিয়ে না করার অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে নিজেই আত্মগোপনে চলে যান এবং তাঁর চাচাতো ভাইয়ের মাধ্যমে থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করান। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের মাধ্যমে লাকসাম থেকে তাঁকে উদ্ধার করার পর থলের বিড়াল বেরিয়ে আসে। বর্তমানে ওই নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জিসান প্রধান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে দাউদকান্দি থানা পুলিশ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প

2

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সিএমপির প্রস্তুতি সভা

3

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

4

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

5

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

6

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা ও আর্থিক অনুদান বাড়াল সরকার

7

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তিন ধাপের কৌশল ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

8

কত টাকা থাকলে ফিতরা দিতে হবে? জেনে নিন ২০২৬ সালের নেসাব ও হার

9

ইসরাইলের স্বাধীনতা দিবসে বিশেষ আমন্ত্রণের পেলেন ফ্লাইদু্বাইয়ের বীর

10

পিতার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ