|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলের স্বাধীনতা দিবসে বিশেষ আমন্ত্রণের পেলেন ফ্লাইদু্বাইয়ের বীর

মাঝ আকাশে বিমানে ঘটে যাওয়া এক মারাত্মক ও বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন। তার এই অসাধারণ বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ইসরাইলের পরবর্তী স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠানে মশাল প্রজ্বজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত শনিবার (৩ অক্টোবর) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বীর পাইলট স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ সময় তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করে নেতানিয়াহু বলেন, আপনি কেবল ভারতেরই নন, বরং ইসরাইল এবং পুরো বিশ্বের জন্য একজন সত্যিকারের বীর। তার এই সাহসিক কাজের প্রতি সম্মান জানিয়ে তাকে ইসরাইলের স্বাধীনতা দিবসের প্রধান উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

এর আগে গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে উড্ডয়নরত অবস্থায় ওমানি সহকারী পাইলটের নৃশংস হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি চরম উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে ককপিটের পরিস্থিতি সামাল দেন এবং বিমানটিকে বড় ধরনের দুর্ঘটনা ও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। এই দুঃসাহসিক ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রশংসিত হচ্ছেন।

এর আগে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই ভারতীয় পাইলটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে কথা বলে তার সাহসিকতা ও অসামান্য দক্ষতার উচ্চ প্রশংসা করেছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার পুরো ঘটনাটিকে একটি ‘ব্যর্থ সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে এবং সহকারী পাইলটের এমন হিংসাত্মক আচরণের পেছনে কোনো গোপন জঙ্গি গোষ্ঠী বা সুনির্দিষ্ট ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিজিটাল ও প্রযুক্তিগত প্রমাণাদি নিয়ে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল: চেন্নাইকে উড়িয়ে শীর্ষে রাজস্থান রয়

1

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠা

2

New Lexus NX: নজরকাড়া ডিজাইনে এলো লেক্সাসের প্রিমিয়াম হাইব্র

3

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ড

4

তিন বছরেও চালু হয়নি কর্ণফুলী টানেলের বিলাসবহুল অতিথিশালা: সর

5

সোমালিয়া উপকূলে অস্ত্রবাহী জাহাজ ছিনতাই, জিম্মি ৬ ভারতীয় ন

6

কখনোই মাথা নত করব না’, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

7

রিয়াল মাদ্রিদ ছেড়ে কি আর্সেনালে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র? জান

8

খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

9

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও বিএনপিতে শুদ্ধি অভিযান

10

সনির নতুন সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’-এর মেমোরি কার্ড নিয়ে বড়

11

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়াল সরকার

12

চট্টগ্রামে বৃষ্টির কারণে রেললাইনে পানি, আটকে আছে পর্যটক এক্স

13

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

14

সেমিফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন এমবাপ্পে: কোথায় ভুল ছি

15

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

16

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি: স

17

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও ন

18

বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

19

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ,

20