দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির বিভিন্ন কর্মসূচি

০ শেয়ার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির বিভিন্ন কর্মসূচি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠসহ নানা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে দিনব্যাপী এসব আয়োজন করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
  • শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে বিধি মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
  • এ সময় বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে বিধি মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ পতাকাবিধি অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পাঠ করা হয়। বাণীতে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব ও সমসাময়িক তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভূতপূর্ব বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তীতে তাঁর দৃঢ় নেতৃত্বে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসে, বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে এবং নির্বাচনী ধারায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্তের সূচনা হয়।

দিবসটির মূল উদ্দেশ্য ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, দৃঢ় ঐক্য ও দেশসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতেই এই আয়োজন। সদর দপ্তর থেকে শুরু করে একদম মাঠপর্যায়ের কার্যালয় পর্যন্ত দেশজুড়ে বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইতিহাসের এই দিনে ১৯ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন

2

মাত্র ১৫৫ টাকার জন্য রণক্ষেত্র লাখাই: দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

3

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

4

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

5

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

6

কথার জাদুকর হুমায়ূন আহমেদ: বাংলা সাহিত্যে এক অনিবার্য উপস্থিতি

7

টাইব্রেকার নাটকে ডাচদের বিদায়: স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ইতিহাস গড়ল মরক্কো

8

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

9

ঢাবির হলের মূল ফটক থেকে নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’ চালুর কাজ শুরু

10

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়: খায়রুল কবির খোকন