|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নতুন এই বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণায় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও সাধারণ মানুষের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন এবং নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বিসিসি’র গত ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা, যার সংশোধিত রূপ দাঁড়িয়েছিল ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকায়।

প্রস্তাবিত নতুন বাজেটে বরিশাল নগরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জেলখাল, আমানতগঞ্জ, সাগরদী ও লাকুটিয়া খাল পুনঃখনন এবং খালের পাড় সংরক্ষণের জন্য ৭৬৯ কোটি ৪০ লাখ টাকার একটি বড় প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান মিলবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া কীর্তনখোলা নদীর পশ্চিম তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৫৩৩ কোটি টাকার একটি প্রকল্পের কথাও বাজেটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপচয় রোধ করে নাগরিক সেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বাজেট সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কর বৃদ্ধি না করেও নগরবাসী ভবিষ্যতে আরও উন্নত নাগরিক সুবিধা ভোগ করবেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও স্মার্ট বরিশাল গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে

1

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে ম

2

রাশিয়ায় তৈরি ক্যানসারের প্রথম টিকা সফল: মেলানোমা রোগীর শরী

3

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরু

4

সাভার পানপাড়া হিন্দু পরিবার উচ্ছেদ আতঙ্ক ২০২৬ | ধলেশ্বরী ভূম

5

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: মাহমুদা মিতু

6

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

7

১১ থেকে ২০তম গ্রেডের চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত

8

শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের সাক্ষাতের ব্যবস্

9

বাংলাদেশে ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত

10

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদ

11

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

12

SSC Result 2026: পাসের হার ৬২.২৫%, ফলাফল দেখার নিয়ম ও মার্কশ

13

গাজীপুরসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

14

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দ

15

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

16

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

17

সৌদি আরবে হুথি হামলার নিন্দা, রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতি

18

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল, আইনি লড়াইয়ে

19

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম, দাম কমার নেপথ্যে যে কার

20