দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমার সমর্থনের কারণেই নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় ঠেকেছে

০ শেয়ার
আমার সমর্থনের কারণেই নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় ঠেকেছে

ইসরাইলের নির্বাচনে তাঁর সমর্থনের কারণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • তাঁর মতে, তাঁর সময়োপযোগী সমর্থনের জন্যই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য রাজনৈতিক অচলাবস্থা বা বিজয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
  • বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প এই দাবি করেন।

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, তাঁর সময়োপযোগী সমর্থনের জন্যই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য রাজনৈতিক অচলাবস্থা বা বিজয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্প লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ঘোষণার পরই এসব পরিবর্তন ঘটেছে। তিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, ঠিক সেটাই চান!"

এদিকে ইসরাইলি নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক তথ্য অনুযায়ী, ২৮ লাখ ভোট বা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’ ২০.৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ১৬.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ‘ইয়াশার পার্টি’, এবং ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দাখিল করবে দুদক

2

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

3

‘দুঃস্বপ্নের মতো দুই দিন’: দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নার্গিস ফাকরির

4

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

5

জনআস্থার রাজনীতি: সস্তা জনপ্রিয়তার ঊর্ধ্বে মানুষের কল্যাণ

6

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল্প

7

বাথরুমে অতিরিক্ত চাপে স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি: চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা

8

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আব্দুল্লাহর কড়া সমালোচনা

9

কুমিল্লার রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া কাশ্মীরি শিশু উদ্ধার

10

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত