দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ রেহানা নয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে ‘আওয়ামী লীগের হাল ধরবেন’ শেখ সেলিম

০ শেয়ার
শেখ রেহানা নয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে ‘আওয়ামী লীগের হাল ধরবেন’ শেখ সেলিম

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে শেখ রেহানা নয়, বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে বোন শেখ রেহানা আসছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করবেন।
  • সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
  • দ্য ওয়ালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন এমনটি স্পষ্ট করে শেখ হাসিনা তার রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে বোন শেখ রেহানা আসছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

দ্য ওয়ালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন এমনটি স্পষ্ট করে শেখ হাসিনা তার রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এরপর দলের সাংগঠনিক ভবিষ্যৎ ও নেতৃত্বের দায়িত্ব কার কাঁধে থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি আপন ফুফাতো ভাই ও প্রবীণ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাম উল্লেখ করেন। শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।” তবে দলীয় সভাপতির এমন সিদ্ধান্তের বিষয়ে দলের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে তাদের আপত্তির কথা জানিয়েছেন। তাদের মতে, শেখ সেলিমের বাসায় দলীয় বৈঠকের গোপন আলোচনা দ্রুত বাইরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে এবং অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।

সাক্ষাৎকারে নিজ দেশে ফেরা এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন শেখ হাসিনা। তিনি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে হত্যা করা হতে পারে বলে বড় ধরনের আশঙ্কার কথাও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে দাবি করে তিনি বলেন, এর খেসারত একসময় ভারতকেও দিতে হবে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং ভারতের বর্তমান ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সঞ্চয়পত্র ও ডিপিএসে বিনিয়োগে কমছে কর রেয়াত

2

ঢালিউড এখন ‘ডাস্টবিন’: বিস্ফোরক মন্তব্যে আলোচনায় অপু বিশ্বাস

3

স্বর্ণের বাজারে অস্থিরতা: জেপি মর্গানের পূর্বাভাস ও বর্তমান পরিস্থিতি

4

দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবেন সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

5

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে মিরপুর টেস্টের শেষ সেশনে খেলায় ফিরলো বাংলাদেশ

6

ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত ওপার বাংলার জনপ্রিয় গায়ক স্বাগত দে মারা গেছেন

7

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা: ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন

8

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

9

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হলেন অভিনেত্রী তমা মির্জা

10

চীনে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা