বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ চাপ কমাতে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ লাখ টন ডিজেল সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, বিশ্ববাজার ও মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ বৃদ্ধির জন্য রাশিয়া প্রথম দফায় অবিলম্বে ৩ লাখ টন ডিজেল পাঠাবে।
ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে রাশিয়া আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। পুতিন আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে রাশিয়ার পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার এই সাময়িক শিথিলতাকে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, রাশিয়ার বিরুদ্ধে শিথিলতা প্রদর্শন অন্যায় এবং এই তেলের অর্থ সরাসরি ইউক্রেন যুদ্ধে সামরিক অর্থায়নে ব্যবহৃত হতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের চলমান ইরান সংকট ও যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় মূল্য আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিবহন ও কৃষি খাতে ব্যাপক চাপ তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত মস্কোর সাথে এই গুরুত্বপূর্ণ জ্বালানি সমঝোতায় পৌঁছাল।
মন্তব্য করুন