স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছয় শতাধিক প্রকৌশলীকে পেশাগত ক্যাডারভুক্ত করার দীর্ঘদিনের দাবি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। এতে জনপ্রশাসন, আইন, অর্থ ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে আয়োজিত এই সভায় এলজিইডির প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার আবেদন এবং এর বিভিন্ন আইনি ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালে তৎকালীন সরকারের সময়ে এলজিইডি প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ ১৭ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে অন্যান্য সরকারি দপ্তরের প্রকৌশলীরা ক্যাডারভুক্ত হলেও এলজিইডির প্রকৌশলীরা নন-ক্যাডার থাকায় এক ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। তবে জ্যেষ্ঠতা নির্ধারণ, প্রকল্পের নিয়মিতকরণ এবং পিএসসির সুপারিশের মতো বেশ কিছু জটিল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্তব্য করুন