দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম পে স্কেলের গেজেট প্রকাশ আজ কিংবা কাল: জানালেন মন্ত্রিপরিষদ সচিব

০ শেয়ার
নবম পে স্কেলের গেজেট প্রকাশ আজ কিংবা কাল: জানালেন মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন বেতনকাঠামো কার্যকর হবে ১ জুলাই থেকে।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পর এবার গেজেট জারির পালা।
  • অর্থ বিভাগ থেকে আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এসংক্রান্ত আদেশ বা গেজেট জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
  • এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর বিস্তারিত চিত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পর এবার গেজেট জারির পালা। অর্থ বিভাগ থেকে আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এসংক্রান্ত আদেশ বা গেজেট জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর বিস্তারিত চিত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর রিপোর্টের ভিত্তিতে তৈরি করা এই নতুন পে স্কেল অনুমোদন পায়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ ও অনুমোদিত হয়। নতুন এই বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে, যার ফলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চীনে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

2

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

3

নৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি খামেনি: সাবেক ব্রিটিশ কূটনীতিকের পর্যবেক্ষণ

4

চার বাক্যের সংক্ষিপ্ত জিকির, ঘণ্টার পর ঘণ্টা তাসবিহের চেয়েও ভারী

5

স্মার্টফোনের কভারে তেজপাতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ট্রেন্ডের নেপথ্যে কী?

6

টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছেড়ে বাড়ির পানে ছুটছে ঘরমুখো মানুষ

7

সামনে এলো ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের লিক হওয়া রেন্ডার ও ডিজাইন

8

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

9

আজ দেশের যেসব বিভাগে বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

10

জিম্বাবুয়ের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-মিরাজ